সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় খাদে ট্রাক, হেলপারের পা বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেওয়ায় ্ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকটির চালক সহকারী (হেলপার) বেল্লাল হোসেন (২০)গুরুতর আহত হয়ে একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় অপর আরেকটি ট্রাক। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার খাদে। এতে গুরুতর আহত হন ট্রাকটির চালক সহকারী (হেলপার) বেল্লাল হোসেন। তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রবিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় উপজেলার রানীগঞ্জে সিমলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেঁচে গেছেন ট্রাকটির চালক। গুরুতর আহত বেল্লাল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের জামাদ আলীর পুত্র।
ফায়ার সার্ভিস জানায়, রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দেয় এবং খাদে পড়ে যায়। ট্রাকটির কেবিনের মধ্য গুরুতর আহত অবস্থায় আটকা পড়ে যায় চালক সহকারী। পরে ফায়ার সার্ভিস ট্রাকটির কেবিন কেটে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু বলেন, গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস এক জনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তার একটি পা হাটুর নিচে বিচ্ছিন্ন ছিল। দুর্ঘটনায় তার পা একেবারে ভেঙ্গে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা সাথে সাথে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় খাদে ট্রাক, হেলপারের পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৯:৪৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২