সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

বানারীপাড়ার নতুন ইউএনও ফাতিমা আজরিন তন্বী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ফাতিমা আজরিন তন্বী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। গত ২৪ নভেম্বর তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার প্রথম কর্মস্থল ইতিহাস ও ঐতিহ্যের চারণভূমি বানারীপাড়ায় দায়িত্বভার গ্রহণ করেন। ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে ২০১৬ সালের ৬ জুন থেকে ২০১৯ সালের ২৭ জুন পর্যন্ত তিনি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করেন। সেখান থেকে ২০১৯ সালের ৩ জুলাই বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে ২০২০ সালের ৩ মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন। পরে তিনি ২০২০ সালের ৫ মার্চ থেকে ২০২২ সালের ১০ অক্টোবর পর্যন্ত ঢাকায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে প্রথমে সহকারি পরিচালক ও পরে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালণ শেষে বানারীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতি সন্তান অদম্য মেধাবী ফাতিমা আজরিন তন্বী প্রাচ্যের অক্সর্ফোড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন। তার স্বামী মো. শফিকুল ইসলাম খান ৩২তম বিসিএস ক্যাডার ( শিক্ষা) হিসেবে মাদারীপুর সরকারি কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী উন্নত-সমৃদ্ধ ও আলোকিত বানারীপাড়া বির্নিমাণে ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-
২০৪১ বাস্তবায়ন এবং জাতির পিতার স্বপ্নের সোনারবাংলা গড়তে জনপ্রতিনিধি,রাজনীতিক ও সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেছেন। প্রসঙ্গত ফাতিমা আজরিন তন্বী বানারীপাড়ার দ্বিতীয় নারী উপজেলা নির্বাহী অফিসার । তার পূর্বে ইশরাত জাহান ছিলেন বানারীপাড়ার প্রথম নারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ার নতুন ইউএনও ফাতিমা আজরিন তন্বী

আপডেট সময় : ০৯:০০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২