সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সবার সামনে চুম্বন, বিচ্ছেদ চাইলেন স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বিশাল অনুষ্ঠান। এসেছেন দাওয়াতের কয়েকশ মেহমানও। দুইদিন আগে হয়েছে বিয়ে। এখন ধুমধামভাবে হচ্ছে বিয়ে পরবর্তী অনুষ্ঠান। এরপরই থানায় দৌড়লেন কনে। অভিযোগ বরের বিরুদ্ধে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে এই ঘটনা ঘটেছে। বিয়ে সম্পন্ন হওয়ার পর বউকে চুম্বন করেন স্বামী। এরপরই ঘটে বিপত্তি।

খবরে বলা হয়েছে, ২৬ নভেম্বর বিয়ে হয় ওই দম্পতির। ২৮ নভেম্বর পাভাসা গ্রামে চলছিল বিয়ের পরবর্তী অনুষ্ঠান (রিসেপশন)। বর ও কনে সেজেগুজে মঞ্চে বসেছিলেন। হঠাৎ ৩০০ জন অতিথির সামনে স্ত্রীর ঠোঁটে ঠোঁট রাখেন বর। এতে বেজায় চটে যান বউ।

মঞ্চ থেকে নেমে সোজা চলে যান নিজের ঘরে। পরিবারের বাকি সদস্যরা ওই নারীকে শান্ত করার চেষ্টা করেন। তবে তাতে লাভ হয়নি।

পুলিশের কাছে ওই নারীর অভিযোগ, ‘আমি আর আমার বরের সঙ্গে থাকতে চাই না। আমি আমার বাড়িতেই থাকতে চাই। আমার বরের আচরণ আমার মোটেই ভাল লাগেনি। ৩০০ লোকের সামনে যে এমন কাজ করতে পারে তার চরিত্র মোটেও ভাল না। ওর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয় তার আর্জি জানাচ্ছি।’

এই বিষয় বর বলেন, ‘চুমু খাওয়ার ব্যাপারটা আগে থেকেই জানত আমার স্ত্রী। আমার সঙ্গে স্ত্রীর একটা শর্ত হয় যে আমি যদি সব লোকের সামনে ওকে চুমু খেতে পারি, তাহলে ও আমায় ১৫০০ টাকা দেবে। আর আমি যদি এই কাজটা না করতে পারি, তা হলে আমি ওকে ৩০০০ টাকা দেব।’

পুলিশ এই বিষয়ে ওই নারীর কাছে জানতে চাইলে তিনি বলেন এমন কোনও কথা হয়নি তাদের মধ্যে। পুলিশের সামনেই চলে দীর্ঘ বচসা। পরে পুলিশের মধ্যস্থতায় ঠিক হয় যে তারা একসঙ্গে থাকবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবার সামনে চুম্বন, বিচ্ছেদ চাইলেন স্ত্রী

আপডেট সময় : ০৮:৪৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২