সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে বিসিসির অভিযান শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক ॥ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা কার্য পরিচালনা এবং কয়েক বছর ধরে লাইসেন্স নবায়ন না করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নগরীর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট-এর অতিরিক্ত দায়িত্বে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেন জানান, বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডভূক্ত এলাকায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বরিশাল সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স গ্রহন করা বাধ্যতামূলক।

তবে এ বাধ্যবাধকতা উপেক্ষা করে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে।এছাড়া কেউ, কেউ কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স গ্রহন করলেও বছরের পর বছর তা নবায়ন করছেনা। এসকল অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে।

এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে নগরীর বাকলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা কার্য পরিচালনার দায়ে প্রাথমিকভাবে সর্তকতার অংশ হিসেবে ওই এলাকার ১৯৯+ নামক প্রতিষ্ঠান মালিক শাহ আলমকে এক হাজার টাকা এবং একই অপরাধে মেঘনা গ্রুপ ইন্ডাষ্ট্রিজের বরিশাল শাখার এফ.এম শাকিবকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান মালিককে সর্তক করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নবায়ন করার নির্দেশ প্রদান করা হয়। বিসিসির কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন আরো জানান, অভিযানের শুরুতে কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করে নবায়নের সময় দেয়া হয়েছে। ব্যর্থতায় পুনরায় অভিযান জোরদারের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।অভিযানের সময়ে পুলিশ সদস্য ও ট্রেড শাখার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে বিসিসির অভিযান শুরু

আপডেট সময় : ০৪:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২