সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

একসঙ্গে এসএসসি পাশ বাবা-মেয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : খাগড়াছড়ির পানছড়িতে বাবা-মেয়ের একসঙ্গে এসএসসি পাশ করেছে। একসঙ্গে শাহজাহান ও তার মেয়ে সুমাইয়া বিনতে শ্রাবন্তী পরীক্ষা দেন। তাদের বাড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামে।

সোমবার এসএসসির ফল প্রকাশের পর মঙ্গলবার বিষয়টি এলাকার মানুষ জানতে পারে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শাহজাহান পেশায় একজন মোটরসাইকেল ভাড়ায় চালক।

তিনি জানান, আমার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। বড় মেয়ে সুমাইয়া বিনতে শাহজাহান (শ্রাবন্তী) এবার এসএসসি পরীক্ষায় উল্টাছড়ি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ ৪.৬১ পেয়ে পাশ করেছে। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আওতাধীন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৩.০৯ পেয়ে পেয়েছি।

সোমবার এসএসসির ফল প্রকাশ হলেও বাবা-মেয়ের একসঙ্গে পাসের বিষয়টি এলাকায় জানাজানি হয়। এর পর মঙ্গলবার বাবা-মেয়ে পাসের খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকে মিষ্টি নিয়ে তাদের অভিনন্দন জানাতে আসেন।

সদ্য এসএসসি পাশ করা সুমাইয়া জানায়, আমার বাবা অনেক পরিশ্রম করেন আমাদের জন্য। আমাকে যেমন লেখাপড়ার জন্য অনুপ্রাণিত করেছে, তেমনি তিনি নিজেও সার্টিফিকেট পেতে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। বর্তমান সময়ে অভিজ্ঞতার পাশাপাশি সার্টিফিকেটও থাকতে হয়। আমি ও আমাদের পরিবারের সবাই বাবার এই সফলতায় আনন্দিত।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাসেম জানান, বাবা-মেয়ের এসএসসি পাশের খবরে তাকে অভিনন্দন জানাতে গেছি। প্রকৃতপক্ষে শিক্ষার কোনো বয়স নাই। শাহজাহান একজন পরিশ্রমী মানুষ। আমি তাদের সফলতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একসঙ্গে এসএসসি পাশ বাবা-মেয়ে

আপডেট সময় : ০৯:১৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২