সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার

বরিশালে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি।

বরিশালে ১০ দফা দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন নৌযান শ্রমিকরা। আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে নৌযান মালিক ও শ্রমিকদের সংগঠনের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে।
বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটি, শিপিং করপোরেশন, নৌযান মালিক ও শ্রমিক নেতারা।
প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, ‘বৈঠকে মালিক-শ্রমিকরা তাদের দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবি ও সমস্যাগুলো দেখছি। এক মাসের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে কমিটি করেছি। এই এক মাস শ্রমিকদের অন্তর্বতীকালীন ভাতা প্রদানের জন্য মালিকপক্ষকে বলেছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাঝখানে একটি পক্ষ বিশৃঙ্খলা করেছে। কয়েক জায়গায় হামলা হয়েছে। গ্রেপ্তার ও মামলা হয়েছে। মামলাগুলো প্রত্যাহার করা হবে। তাতে আমরা সহযোগিতা করব বলে শ্রমিকদের আশ্বস্ত করেছি।’
মাসে সর্বনিম্ন মজুরি ২০ টাকা করাসহ ১০ দাবিতে দেশজুড়ে ধর্মঘট শুরু করেন নৌযান শ্রমিকরা। গত শনিবার ডাকা এই ধর্মঘটে রোববার সকাল থেকে ঢাকা নদীবন্দরসহ সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ঘাটে আসা যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার

আপডেট সময় : ১২:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২