সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার

ঘোড়াঘাটে নিজ ট্রাক দুর্ঘটনায় চালক হেলপার নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে চালক ও হেলপার নিহত হয়েছে।

দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাথর বোঝাই অপর আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকটির চালকের আসনে থাকা চালক সহকারী (হেলপার) গাড়ি থেকে ছিঁটকে পড়ে গিয়ে নিজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। ট্রাকের কেবিন কেটে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় ট্রাকটির চালক।

২৮ নভেম্বর সোমবার ভোররাতে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, দুর্ঘটনার সময় গাড়ীটি চালাচ্ছিলেন ট্রাকের হেলপার। এ কারণেই মারাত্বক এই দূর্ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন, সিরাজ শেখের ছেলে ট্রাক চালক শিলন মিয়া (৪০) এবং আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে চালক সহকারী সাইফুল ইসলাম (২২)। তারা দুজনেই কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাঁশয়ারা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। গাড়িটির চালক খাবার খাওয়ার জন্য পাশের একটি হোটেলে কথা বলছিল। এমন সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথর বোঝাই অপর আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচরে যায় এবং ট্রাকটির নিয়ন্ত্রণে থাকা চালক সহকারী রাস্তায় ছিটকে পড়ে চাকায় পৃষ্ট হয়। এছাড়াও ট্রাকটি দুমড়ে মুচড়ে যাওয়ায় হেলপারের আসনে থাকা চালক কেবিনে আটকা পড়ে যায়। ফায়ার সার্ভিস এসে ট্রাকের কেবিন কেটে তাকে উদ্ধার করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ৩টার সময় ঘটনা স্থলে যাই। ট্রাকটির কেবিনে আটকে থাকা অবস্থায় গাড়িটির মূল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এর কিছুক্ষণ পরেই চিকিৎসক আমাদেরকে জানান সে মারা গিয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, ‘দুটি মরদেহ আমরা থানায় নিয়ে এসেছি। ট্রাক দুটিও আমাদের হেফাজতে আছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে নিজ ট্রাক দুর্ঘটনায় চালক হেলপার নিহত

আপডেট সময় : ০১:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২