সংবাদ শিরোনাম ::
বরিশালে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল মেট্টোপলিটনের এয়ারপোর্ট থানাধীন ৩০নং ওয়ার্ডের গড়িয়ারপাড় বানারীপাড়া সড়কের প্রবেশ মুখে “সুমন স্টোর” এর সামনে পাকা রাস্তার উপরে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ নভেম্বর রাত ৪ টা ৩৫ মিনিটের দিকে বিএমপি’র গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলমোঃ শহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটকৃত মোঃ শহিদুল ইসলাম (৫০) চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের নুর নগর কলোনীর মৃত তাহের আলীর ছেলে। ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


























