সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

নয়াপল্টনে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভোলা জেলার চরফ্যাশন থানা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আজ রোববার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১৪ নভেম্বর যুবদলের এ সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু এর বিরোধিতা করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলমের সমর্থিত নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় কার্যালয়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একটি দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান চলছিল।

ভোলা থেকে আসা বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই সময় বিএনপির কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদের শান্ত করার উদ্যোগ নেন। কিন্তু চরফ্যাশন নেতাকর্মীরা তাদের ওপরও হামলা করেন। এতে পুরো এলাকায় একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়।

কার্যালয়ের মধ্যে দোয়া মিলাদের জন্য আসা মাদ্রাসার এতিম শিশুরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পড়ে পুলিশের হস্তক্ষেপে চরফ্যাশনের নেতাকর্মীরা সরে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নয়াপল্টনে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

আপডেট সময় : ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২