সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আদালতের সামনে পুলিশের চোখে স্প্রে মেরে চম্পট দুই জঙ্গি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঢাকার আদালত থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে করে জেএমবির দুই সদস্য পালিয়ে গেছে। রোববার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, দুই জঙ্গিকে মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় জেএমবির দুই সদস্য পুলিশের চোখে-মুখে স্প্রে করলে তারা অপ্রস্তুত হয়ে যান। এই ফাঁকে জেএমবির ওই দুই সদস্য পালিয়ে যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আদালতে পুলিশ হেফাজত থেকে জেএমবির দুই সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতনরা আছেন। তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন।

জেএমবি সদস্যরা স্প্রে কোথায় পেলো এবং স্প্রেটি কীসের তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ডিসি ফারুক হোসেন।

ঢাকার সন্ত্রাস বিরোধের বিশেষ ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর গোলাম ছারোয়ার খান জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদপুর থানার সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় চার্জ শুনানি ছিল। সেই শুনানি শেষে আসামিদের নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা করে দুই জঙ্গির পালিয়ে যাওয়ার কথা শুনেছি। তবে তাদের নাম ঠিকানা ও ঘটনার বিস্তারিত জানতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদালতের সামনে পুলিশের চোখে স্প্রে মেরে চম্পট দুই জঙ্গি

আপডেট সময় : ০৯:৫৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২