সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাবুগঞ্জে নিজ নামে ভিজিডি কার্ড বরাদ্দ চাওয়ায় ইউপি চেয়ারম্যানের কর্তৃক আ’লীগ নেতার উপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ ২৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে নিজের নামে ভিজিডি কার্ড বরাদ্দ চাওয়ায় আওয়ামী লীগ নেতার উপর এক ইউপি চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর খেয়াঘাটে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টার দিকে কেদারপুর খেয়াঘাট সংলগ্ন ইউপি সদস্য মোঃ ইব্রাহিম বিশ্বাস এর দোকানে বসা ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী। এসময় কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ তোতা প্যাদা লিটন নিজেকে আওয়ামী লীগের ত্যাগী কর্মী দাবী করে চেয়ারম্যান এর কাছে নিজ নামে একটি ভিজিডি কার্ড বরাদ্দের দাবী করেন। এসময় নূরে আলম বেপারী ক্ষিপ্ত হয়ে তোতা মিয়ার উদ্দেশ্যে বলেন “ তুই কিসের আওয়ামী লীগের লোক, তোকে কিসের কার্ড দিবো বলে অপদস্ত করেন। এ ঘটনার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যানের সাথে থাকা মোঃ নাঈম হোসেন, মোঃ সিহাব উদ্দিন তোতা মিয়ার উপর এলোপাতাড়ি কিল ঘুশি মারেন। এক পর্যায়ে কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারীও আওয়ামী লীগ নেতা মোঃ তোতা প্যাদা লিটনের উপরে হামলা চালান ও তাঁর পরিধেয় পাঞ্জাবী ছিড়ে ফেলেন। ঘটনাস্থলে থাকা ছাত্রলীগ নেতা মোঃ রুবেলসহ স্থানীয়রা এসে তাদের হাত থেকে তোতা মিয়াকে উদ্ধার করেন।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মোঃ তোতা মিয়া লিটন বাদী হয়ে কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, তার সহযোগী মোঃ নাঈম হোসেন ও সিহাব উদ্দিনসহ আরো অজ্ঞাত ৫\৬ এর বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী জানান, তোতা প্যাদা ওরফে লিটন সিনিয়র নেতাদের সামনে বলেন, আমার থেকে কেদারপুরে আওয়ামীলীগের বড় নেতা কেউ নেই, এছাড়াও তিনি খারাপ ভাষা ব্যবহার করায় আমার সাথে থাকা কয়েকজন ছাত্রলীগ নেতা তোতা মিয়াকে নিবৃত্ত করেছেন মাত্র।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, এমন একটি ঘটনা শুনেছি। পরবর্তী তে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে নিজ নামে ভিজিডি কার্ড বরাদ্দ চাওয়ায় ইউপি চেয়ারম্যানের কর্তৃক আ’লীগ নেতার উপর হামলা

আপডেট সময় : ০৫:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২