সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

আরেক এসপিকে অবসরে পাঠাল সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশের আরেক এসপিকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো ওই পুলিশ কর্মকর্তার নাম আলী হোসেন ফকির। তিনি খুলনা তৃতীয় এপিবিএনের অধিনায়ক ছিলেন।

বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক (বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) মো. আলী হোসেন ফকিরকে সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

এ নিয়ে পুলিশ ক্যাডারের মোট ছয়জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো হলো। এর মধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি ও চারজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

তাদের আগে তথ্য সচিব মকবুল হোসনকেও চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে অবসরে পাঠায় সরকার।

বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা আলী হোসেনের ব্যাচমেটদের কেউ অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেও তিনি সবশেষ এসপি পদেই দায়িত্ব পালন করছিলেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন। কাজ করেছেন ঢাকা মহানগর পুলিশেও (ডিএমপি)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরেক এসপিকে অবসরে পাঠাল সরকার

আপডেট সময় : ০৬:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২