সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে লঞ্চের কেবিন থেকে ২০ কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী লঞ্চের কেবিন থেকে গাঁজার বড় একটি চালান উদ্ধার করেছে কোস্টগার্ড। রাজধানী ঢাকা থেকে আসা এমভি সুরভী-৭ নামক লঞ্চটি শনিবার ভোর রাতে বরিশাল নৌবন্দরে পৌছলে কোস্টগার্ডের একটি টিম হানা দিয়ে গাঁজার চালানটি উদ্ধার করে। সেই সাথে রমজান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

কোস্টগার্ড জানিয়েছে, ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্চ থানা এলাকার বাসিন্দা রমজান ২০ কেজির এই গাঁজার চালানটি বরিশাল শহরের রসুলপুরের বাসিন্দার কাছে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে আসে। কিন্তু এর আগেই তাকে লঞ্চের কেবিন থেকে গ্রেপ্তারসহ গাঁজার চালানটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড বরিশাল জোনের শীর্ষ কর্মকর্তা লে. আতাহার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে সুরভী লঞ্চে অভিযান চালানো হয়। এসময় কেবিন থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি হাতেনাতে রমজানকে গ্রেপ্তার করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্চ থানা এলাকার বাসিন্দা রমজান এর আগে বরিশালে একাধিকবার মাদকের চালান নিয়ে এসেছিল। ওই সময় সে নিরাপদে মাদক বহন করলেও এবার আর শেষরক্ষা হয়নি।

এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে লঞ্চের কেবিন থেকে ২০ কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২