ঝালকাঠিতে দুই লক্ষ টাকার গাঁজাসহ আটক-১
- আপডেট সময় : ১০:১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ১১৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটিতে দুইকেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া থেকে মাদক ব্যবসায় আটক করে। এসময় তার কাছ থেকে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় দুইকেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা । আটককৃত মো. আসাদুজ্জামান শান্ত(৩৬) রংপুর জেলার মিঠাপুকুর থানার বাসিন্দা তার বাবার মো. আবদুল বাতেন সরকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ঢাকার গাজীপুর থেকে গাঁজা ক্রয় করে নিয়ে এসেছে এবং ঝালকাঠি জেলার বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃত মো. আসাদুজ্জামান শান্তর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


























