সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং অধ্যক্ষের রুমে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত শিক্ষার্থীরা।

এসময় তিন শতাধিক শিক্ষার্থী একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা অধ্যক্ষের অপসারণসহ ৬ দফা দাবি জানান। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরে দাবী আদায়ের লক্ষে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এক ঘন্টা বিক্ষোভ করেন। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকতাদের আশ্বাসে অবরোধ তুলে নেন।

৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ, শ্রেণি কক্ষে বিনাকারণে শিক্ষার্থীদের হেনস্থা করা,ধর্ম নিয়ে কটাক্ষ, কল্যান তহবিলের নামে অর্থ নিলেও তা শিক্ষার্থীদের সহযোগিতার কাজে ব্যবহার হয়না,শিক্ষার্থীদের বিনা কারণে মাদক মামলায় ফাসানোর হুমকি প্রদান করেন।

এ ঘটনায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। ইউএনও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ের আশ্বাস দেয়ার প্রতিশ্রুতিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।

তবে অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ,

আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২