ডিমলায় তামাক চাষ রোধে বিনামূল্যে সরিষা বিতরণ
- আপডেট সময় : ০৩:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১৪১ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী ডিমলা লীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় উদ্ধুদ্ধকরণের মাধ্যমে তামাকের চাষ হ্রাস করে তেলজাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষীদের মাঝে বিনামূল্যের সরিষা বীজ, সার ও উপকরন বিতরন করা হয়েছে।
মঙ্গলবার(৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অর্থায়ন ও বাস্তবায়নে উপজেলা পরিষদ মাঠে উপজেলার ৩০০ জন তামাক চাষীর মধ্যে বিনামূল্যের এসব বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল, উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী। ২০২২-২৩ অর্থ বছরে তামাক চাষে নিরুৎসাহিতকরন প্রকল্পের আওতায় এসব চাষীদের ১ কেজি ৫০০ গ্রাম করে সরিষার বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, জিপসাম ১০কেজি, বোরন ১কেজি, ইম্রোডিয়ন ছত্রাকনাশক ১কেজি ও ১ টি করে সাইনবোর্ড প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, উপজেলায় কৃষি জমির একটি অংশে কৃষকরা মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষ করে আসছে। তাই তামাক চাষে নিরুৎসাহিত করতে ও তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরিষার চাষে তামাক চষীদের উদ্বুদ্ধ করছি।


























