সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সহকর্মীকে মারধরের অভিযোগ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) উপসহকারী প্রকৌশলী এসএম আব্দুল করিমকে মারধরের অভিযোগ উঠেছে নিজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের বিরুদ্ধে।

আহত আব্দুল করিম পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার (৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালী ওজোপাডিকোর কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের কক্ষে এঘটনা ঘটে।

এঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আহত ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী এসএম আব্দুল করিম বলেন, তুচ্ছ ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আমাকে দুদফা নোটিশ দেন।

এতে আজ আমি তার কক্ষে উপস্থিত হয়ে অহেতুক নোটিশের কারণ চাইলে তিনি আমাকে অনেক গালমন্দ করেন। নির্বাহী প্রকৌশলী বলেন, ‘নোটিশ করা তো সবেমাত্র শুরু করেছি, এরপর থেকে চলতেই থাকবে।’ একপর্যায় মাঈন উদ্দিন চোখের নিচে ঘুষি মেরে রক্তাক্ত করেন আমাকে।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, উপসহকারী প্রকৌশলী আব্দুল করিম নতুন মিটার সংযোগ দেওয়াসহ অনিয়ম-দুর্নীতি করে আসছেন। প্রথমে তাকে মৌখিকভাবে সর্তক করেছি।

কিন্তু তিনি স্থানীয় প্রভাব দেখিয়ে অফিসিয়াল নিয়মকে উপেক্ষা করছেন। তাই তাকে নোটিশ দিয়েছি। কিন্তু তাতে তিনি ক্ষিপ্ত হয়ে আজ আমার কক্ষে উপস্থিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন।

এসময় তার রূঢ় আচরণ আমি আমার ব্যবহৃত মোবাইলে ধারণ করতে গেলে তিনি বাধা দিয়ে ধস্তাধস্তিতে লিপ্ত হন। পরে আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৎকালীন নির্বাহী প্রকৌশলীর বদলিজনিত কারণে পদ শূন্য হয়। এরপর থেকেই ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাঈন উদ্দিন।

এবিষয়ে জানতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সহকর্মীকে মারধরের অভিযোগ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে

আপডেট সময় : ০৯:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২