বাবুগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ০৭:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ১৪৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোসাঃ রেশমা রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চেয়ারম্যান মোঃ মফিজুর ইসলাম পিন্টু সিকদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















