সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

সকল প্রতিকূলতার মধ্যে দিয়েই আগামীকাল বিএনপির বিভাগীয় সমাবেশ। নেতাকর্মীদের ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি। 

সকল প্রতিকূলতার মধ্যে দিয়েই আগামীকাল বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ কে কেন্দ্র করে বাস, লঞ্চ থ্রি হুইলার গাড়ির প্রশ্নবিদ্ধ ধর্মঘট। আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের বিক্ষোভ, ছাত্রলীগের মহড়া, এবং প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। সব মিলিয়েই নানা প্রতিকূলতা,উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ। বিএনপি নেতাকর্মিরাও সবকিছু উপেক্ষা করে গণসমাবেশ সফল করতে কোমর
বেঁধে মাঠে নেমেছে। তাদের প্রত্যাশা কোন বাধাই সমাবেশের জনস্রোত ঠেকাতে পারবেনা। নেতাকর্মী সমর্থকরা দলের জন্য যে কোন ত্যাগ স্বীকার করে সমাবেশ স্থলে উপস্থিত হবেন। আগামী ৫ নভেম্বর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপি’র গণসমাবেশে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়াও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। ইতিমধ্যে অনেক কেন্দ্রীয় নেতা বরিশালে অবস্থান করছেন। জেলা, উপজেলা গ্রামগঞ্জ থেকে অনেকেই শুকনো খাবার নিয়ে ছুটছে গণসমাবেশের দিকে। এরই মধ্যে বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। গণসমাবেশকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে সমাবেশ সফল করাই যেনো তাদের মূল লক্ষ্য। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে গত বুধবার সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন সরকার সমাবেশকে ঘিরে পরিকল্পিত ভাবে চলাচলের সকল যানবাহন বন্ধ করে দিয়েছে। নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ তল্লাশি করছে। নগরীর আবাসিক হোটেল গুলোতে রুম বরাদ্দ দিতে বাধা দেয়া হচ্ছে। খাবার হোটেল বন্ধ রাখার পরিকল্পনা চলছে। তবে বিএনপি নেতা কর্মীরা বলছেন সমাবেশ শতভাগ সফল করতে প্রস্তুত তারা। গনসমাবেশর সার্বিক বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক মেয়র ও সাংসদ আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার এ প্রতিবেদককে জানান , শহীদ নুরে আলম, আব্দুর রহিমদের রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সময় এসেছে। বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন সরকারদলীয় যতই বাধা আসুক আর লঞ্চ-গাড়ি বন্ধ রাখুক দক্ষিন অঞ্চলের মানুষের গণজমায়েত ঠেকানো যাবে না। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মুজিবুর রহমান নানটু জানান, তাদের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করা হচ্ছে। আ’লীগ আতঙ্ক সৃষ্টি করছে। তবে সবকিছুর উপেক্ষা করে তারা সমাবেশ সফল করতে প্রস্তুত। বরিশালের গনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলেও তিনি জানান। বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বরে বরিশালের এই গনসমাবেশ। ইতি মধ্যে বিএনপির নেতাকর্মী সমর্থকরা সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সারাদিয়ে ব্যাপক লোকের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে গতকাল থেকেই বাধা-তল্লাশি, হামলা এমোনকি হয়রানীর শিকার হয়েও গনসমাবেশ স্থলে ছুটছে মানুষ। এরই মধ্যে অসংখ্য নেতাকর্মী মাঠে রাস্তায় অবস্থান করে রাত জাপন করছেন। উপস্থিত নেতাকর্মীরা দাবী করেন তাদের সমাবেশে ৫ নভেম্বর দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও গতকাল ৩ নভেম্বর থেকেই তাদের গণসমাবেশ শুরু হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সকল প্রতিকূলতার মধ্যে দিয়েই আগামীকাল বিএনপির বিভাগীয় সমাবেশ। নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২