সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালে সমাবেশের একদিন আগেই মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে সমাবেশের একদিন আগেই বরিশালে এসে পৌঁছেছেন বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় তারা বিমান যোগে বরিশালে এসে পৌঁছেছেন। সমাবেশ স্থলের পাশেই নগরের বান্দ রোডস্থ গ্রান্ড পার্ক হোটেলে উঠেছেন তারা।

কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পূর্বে আকাশ পথে বিমানে বরিশাল বিমান বন্দরে এসে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় তার সাথে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, আমির খসরু মাহামুদ। এসময় বরিশাল বিমানবন্দরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান বরিশাল জেলা, মহানগর এবং বিভাগীয় নেতৃবৃন্দ। পরে তাদের মোটরসাইকেলের বহরে বরিশাল নগরীতে নিয়ে আসা হয়।

তবে সমাবেশ সফল করার লক্ষ্যে আগে থেকেই বরিশালে অবস্থান করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, ডা. এজেডএম জাহিদ হাসান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, হাবিব উন নবী খান সোহেলসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

মেজবা উদ্দিন ফরহাদ বলেন, ‘ঢাকা থেকে যেসব সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন তারা সমাবেশ স্থল বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) এর পাশেই গ্রান্ডপার্ক হোটেলে উঠেছেন। তারা ওই হোটেল থেকেই সরাসরি সমাবেশে যোগানদান করবেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আমার বাসায় উঠেছেন।

আগামীকালের গণসমাবেশে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্ব করার কথা রয়েছে।
ওদিকে আজকেও সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান লোকে লোকারন্য রয়েছে। মিছিল শ্লোগানে উত্তপ্ত করে রেখেছে নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সমাবেশের একদিন আগেই মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা

আপডেট সময় : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২