সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভোটকেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নের ভোটকেন্দ্রের সামনে থেকে ধারালো অস্ত্রসহ স্বপন আলী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক স্বপন আলী একই ইউনিয়নের রায়ের মাকুল্যা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমান আলীর ছেলে। আটকের সময় স্বপন নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করেন।

গোপালপুর থানার এসআই মাসুদ রানা বলেন, ‘ভোটকেন্দ্রে সামনের স্বপন আলী ধারালো দেশি অস্ত্র চাকু ও জিআই পাইপ নিয়ে মহড়া দিচ্ছিল।

কেন্দ্রের সামনে থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘আটকের বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। পরে তিনি এসে ওই যুবককে থানায় নেওয়ার জন্য নির্দেশ দেন।’

প্রসঙ্গত, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান সোহেল এবং আনারস প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা আঙ্গুর নির্বাচনে অংশ নিচ্ছেন।

এ ইউনিয়ন ছাড়াও সদস্য পদে ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং মধুপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটকেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক

আপডেট সময় : ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২