সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

কর্মজীবন ডাক্তারি পেশায় যোগ দিলেন কণ্ঠশিল্পী ঐশী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া ফাতিমা তুয যোহরা ঐশী যোগ দিয়েছেন ডাক্তারি পেশায় । মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে সুখবরটি জানিয়েছেন।

এক পোস্টে ঐশী জানান, রাজধানীর বেসরকারি হাসপাতাল শমরিতা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগে যোগ দেন তিনি।

ফেসবুক পোস্টে ঐশী লেখেন, আলহামদুলিল্লাহ্‌, কার্ডিওলজি বিভাগের কর্মরত চিকিৎসক হিসেবে সিসিইউ এর মেডিক্যাল অফিসার হিসেবে নতুন জীবন শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে এমবিবিএস সম্পন্ন করেছেন ঐশী। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজধানীর এম এইচ শমরিতা মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পায় এবং তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

গানের পাশাপাশি তিনি এবার চিকিৎসা পেশায় নিজেকে যুক্ত রাখছেন। ২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা ঐশীর।

২০১৯ সালে ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়া, মায়া রে…’ গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। সর্বশেষ ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কর্মজীবন ডাক্তারি পেশায় যোগ দিলেন কণ্ঠশিল্পী ঐশী

আপডেট সময় : ১০:২৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২