সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

জিয়া’র প্রত্যক্ষ নির্দেশে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍‍॥ বরিশালে গুণীজন সন্মাননা অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন, যে দেশের মানুষ গুনীদের কদর করতে জানেনা সে দেশে গুণীজন জন্মায় না। বরিশালে যুগে যুগে গুণীজন জন্মায় কারণ তারা গুণীদের কদর করতে জানে। ১৫ই আগষ্ট রাতে জিয়াউর রহমানে প্রত্যক্ষ নির্দেশে, প্রত্যক্ষ প্ররোচনায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। তারমধ্যে ছিলো আজকের গুনীজন সাহান আরা বেগমের পুত্র সুকান্ত বাবু।
আজ সুকান্ত বাবু বেঁচে থাকলে তিনিও দেশের সেবা করতো, তিনিও দেশের বড় কোন কাজে লাগতো। জিয়াউর রহমানের গায়ে বঙ্গবন্ধুর রক্ত, খালেদা জিয়ার গায়ে শেখ হাসিনার রক্ত, আর তারেক রহমানের গায়ে আইভি রহমানের রক্ত লাগিয়ে রঞ্জিত করেছে। শনিবার রাতে দেশের প্রাচীনতম নাট্য সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটারের আয়োজনে সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব মিন্টু বসু স্মরণে গুণীজন সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তারেক রহমান, আপনি আর এদেশে কোনদিনই প্রবেশ করতে পারবেন না। আপনার পিতা ছিলেন জাতীর পিতা ও তার পরিবারের হত্যাকারী। জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহেনা দেশের বাইরে থাকার কারণে বেঁচে গেছেন। আপনি আবার জননেত্রী শেখ হাসিনার হত্যার পরিকল্পনাকারী। আপনাকে এদেশের জনগণ পিটিয়ে পিঠের চামড়া তুলে নেবে।

বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সন্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গির ও অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ।

খেয়ালী সভাপতি নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অফ‚র্ব কুমার রায়। সন্মাননা প্রাপ্ত গুণী (মরণোত্তর) মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন সাহান আরা বেগম এর পক্ষে সন্মাননা স্মারক গ্রহন করেন তার ছেলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠান শুরুতে খেয়ালীর শিল্পীরা সংঙ্গীত পরিবেশন ও শেষে নাটক মঞ্চায়ন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিয়া’র প্রত্যক্ষ নির্দেশে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২