সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সুপারিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ মহাসড়কে মোটরসাইকেল, নসিমন ও করিমন বন্ধের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে সড়ক ও মহাসড়কে যানজট এবং দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে ঢাকা শহরের যানজট নিরসনে অবৈধ রাইড শেয়ারিং বন্ধে চালকদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা চালুর সুপারিশ করে কমিটি। আর শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মহাসড়কের পাশে অবস্থিত স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং এবং সিগন্যালের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

বিশেষ কিছু কোম্পানি বা ঠিকাদারি প্রতিষ্ঠানের বারবার কাজ পাওয়া বন্ধের সুপারিশও করে সংসদীয় কমিটি।

এছাড়া বৈঠকে প্লেনে চলাচল করা যাত্রীদের যাতায়াতে হয়রানি রোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক যানজটমুক্ত অথবা ডাইভারশন রাস্তার ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সদস্য এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুজন সচিব, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের দুই প্রকল্প পরিচালক, ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সুপারিশ

আপডেট সময় : ০৪:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২