সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

নীলফামারীতে ছাত্রীকে ধর্ষণের পর হত্যা,ধর্ষকের মৃত্যুদণ্ডের রায় ও জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীতে অষ্টম শ্রেণির ছাত্রী ইতি আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহমুদার রহমান(৩৭)নামের এক যুবককে মৃত্যুদণ্ডের রায় ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার(২৬ অক্টোবর)দুপুরে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মনসুর আলম ওই দণ্ডাদেশ প্রদান করেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে।মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর জলঢাকার মাথাভাঙা গ্রামের রাবেয়া মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় স্কুলছাত্রী ইতি আক্তারকে ধর্ষণের পর হত্যা করেন মাহমুদার রহমান। মাহমুদার একই উপজেলার দুন্দিবাড়ি গ্রামের আফান উদ্দিনের ছেলে।ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা ইয়াকুব আলী বাদী হয়ে থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ ১৩ বছরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিশেষ পিপি রমেন্দ্র বর্ধন বাপ্পী।ইতি আক্তারের বড় ভাই শরিফুল ইসলাম রায়ে সন্তুষ্ট হয়ে দ্রুত আসামিকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে ছাত্রীকে ধর্ষণের পর হত্যা,ধর্ষকের মৃত্যুদণ্ডের রায় ও জরিমানা

আপডেট সময় : ০৯:৪৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২