সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

অসাম্প্রদায়িক সোনার বাংলার দায়িত্ব মুক্তিযোদ্ধাদেরই নিতে হবে’- আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দায়িত্ব মুক্তিযোদ্ধাদেরই নিতে হবে। জাতির পিতা মুক্তিযুদ্ধের চেতনায় যে সংবিধান প্রণয়ন করেছিলেন তা ’৭৫ পরবর্তি সরকারগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ইতিহাস বিকৃতি হিসেবে তারা ‘মহান মুক্তিযুদ্ধকে “গন্ডগোল” আখ্যায়িত করে প্রচারনা চালিয়েছিল। জিয়া সরকার মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়েছিল। তখন সরকারী চাকুরীতে কোন লোক মুক্তিযোদ্ধার সনদ দিয়ে চাকুরী করতে পারেনি। চাকুরী হারানোর ভয়ে মুক্তিযোদ্ধার সন্তান তাও পরিচয় দেয়নি তারা। বর্তমানে চাকুরী ও শিক্ষা ভর্তিতেও মুক্তিযোদ্ধা কোটা চালু রয়েছে। বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাতা প্রাপ্তির পাশাপাশি মাসিক ২০হাজার টাকা সম্মানী ভাতা পাচ্ছেন আর পূর্ববর্তি সরকারের সময়ে সেই ভাতা দেয়া হতো ৩শ টাকা। বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাই মুক্তিযোদ্ধাদের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করে তাদের জন্য সকল ধরনের সাহায্য সহযোগীতা আর সম্মান অব্যাহত রেখেছেন।
অসাম্প্রদায়িক দেশ গঠনে শেখ হাসিনার সরকারকে পুনারায় ভোটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, দক্ষিণাঞ্চলীয় মুজিব বাহিনীর প্রধান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)।
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বৃহস্পতিবার উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের দ্বায়িত্বপ্রাপ্ত কমান্ডার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই পদ্মা সেতুসহ গোটা দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্যরে উন্নয়ন ঘটেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দক্ষিণাঞ্চল বাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, মন্ত্রীর একান্ত সচিব খায়রুল বাশার, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন,আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগনসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কৃষক কুলের নয়নমনি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র হাতে ডিজিটাল সনদপত্র প্রদানের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র এবং স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন। উপজেলায় ৫৬৪জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদপত্র এবং ও স্মার্ট কার্ড পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসাম্প্রদায়িক সোনার বাংলার দায়িত্ব মুক্তিযোদ্ধাদেরই নিতে হবে’- আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ

আপডেট সময় : ১১:১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২