সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করেছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। গত বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে বুধবার এই রিপোর্টটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান ‘গ্যালাপ’।

প্রতিবেদনে দেখা যায়, এই সূচকে সবার ওপরে রয়েছে সিঙ্গাপুর। আর সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান।

২০২১ সালের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে বুধবার বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২ প্রকাশ করে গ্যালাপ। যে দেশের স্কোর যত বেশি, সে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত ভালো বলে মনে করা হয়।

সূচকে বাংলাদেশের স্কোর ১০০ পয়েন্টের মধ্যে ৭৯। ২০২১ সালে বাংলাদেশের এই স্কোর ছিল ৭৭।

অর্থাৎ চলতি বছর বাংলাদেশের স্কোর ২ পয়েন্ট বেড়ে আগের চেয়ে ভালো অবস্থান প্রকাশ করছে। অবশ্য ২০২০ সালে বাংলাদেশের স্কোর ছিল ৮১।

সেই হিসাবে ২০২১ সালের সূচকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রকাশ করলেও এ বছর- তা অনেকটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

১০০ পয়েন্টের মধ্যে ৯৬ স্কোর নিয়ে সবার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এরপর দ্বিতীয় তাজিকিস্তান (৯৫), তৃতীয় নরওয়ে (৯৩), চতুর্থ সুইজারল্যান্ড (৯২) ও পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া (৯২)।

অন্যদিকে ১০০ পয়েন্টের মধ্যে মাত্র ৫১ স্কোর নিয়ে সূচকে সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান। তলানিতে থাকা ৫টি দেশের অন্য চারটি হলো- গ্যাবন (৫৪), ভেনেজুয়েলা (৫৫), ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গো (৫৮) এবং সিয়েরা লিওন (৫৯)।

সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান, শ্রীলংকা ও ভারত। সূচকে ১০০ পয়েন্টের মধ্যে পাকিস্তানের স্কোর ৮২, শ্রীলংকা এবং ভারতের স্কোর একই (৮০)।

বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে নেপাল। দেশটির স্কোর ৭৮। এ ছাড়া অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের স্কোর ৮৩, যুক্তরাজ্যের ৭৯, রাশিয়া ৭৭, সৌদি আরব ৮৯ এবং আরব আমিরাতের স্কোর ৯২।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করেছে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২