সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বরিশালে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ১০৫২ টি আশ্রয় কেন্দ্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছে  জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সভা হয়।
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন।
সভায় ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় ১০৫২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে আড়াই লাখ মানুষ আশ্রয় নিতে পারবে।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। জেলার সর্বত্র মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা, প্রাণিসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ, সিপিপি, রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবী সব সংগঠনকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
জেলা-উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপক‚লের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সে সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ১০৫২ টি আশ্রয় কেন্দ্র

আপডেট সময় : ১০:০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২