সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাব: ভোলায় চরাঞ্চলে পানিবন্দী ১৫ হাজার মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে ভোলার চরাঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে জোয়ারে মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৪-৫টি চরের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েন। ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম জানান, তার ইউনিয়নে প্রায় ১২ হাজার লোকের বসবাস।

ইউনিয়নটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় বেলা ১১টার পর থেকে জোয়ারের উচ্চতা ৩-৪ ফুট বৃদ্ধি পাওয়ায় সেখানকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

সেখানকার কিছু মানুষ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এছাড়াও চরফ্যাশন উপজেলার চর পাতিলা ও চর নিজামের প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, পানিবন্দী মানুষকে মূল ভূখণ্ডে নিরাপদে আনার জন্য লঞ্চ ও ট্রালার পাঠানো হয়েছে। জোয়ারের উচ্চতা কমে গেলে ভাটার সময় তাদেরকে মূল ভূখণ্ডে নিয়ে আসা হবে। বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাব: ভোলায় চরাঞ্চলে পানিবন্দী ১৫ হাজার মানুষ

আপডেট সময় : ০৮:৫৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২