সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

যে ১৩ জেলায় আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সিত্রাং পুরোটাই বাংলাদেশে আঘাত হানবে, ভারতে কোনো আঘাত হানবে না।

সিত্রাং উপকূলীয় অঞ্চলের ১৩টি জেলায় বেশ মারাত্মকভাবে আঘাত হানবে। আর দুটি জেলায় হালকাভাবে আঘাত হানবে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে ঘূর্ণিঝড় সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। যে ১৩ জেলায় বেশি আঘাত হানার সম্ভাবনা রয়েছে- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী। অর্থাৎ চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় ঘূর্ণিঝড়টি আঘাত হানবে।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। সবচেয়ে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালীতে।

এটি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ৭টার মধ্যে ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূল অতিক্রম করবে।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম এবং কক্সবাজারের দীপ অঞ্চলগুলো বিশেষ করে মহেশখালী, সন্দীপ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আছে। এসব জায়গা থেকে লোক সরানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে আমাদের মানবিক সহায়তা পৌঁছে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে ১৩ জেলায় আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

আপডেট সময় : ১০:৫২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২