বরিশালে মুখোমুখি সংঘর্ষে ধুমরে মুচড়ে গেল বাস ও ট্রাক
- আপডেট সময় : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ৬৯ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। এতে বাস ও ট্রাক ধুমরে মুচড়ে যায়। হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা -বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর ও আটিপাড়া এলাকার মধ্যবর্তি স্থানে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানা পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
সুত্রে জানা যায়- ঢাকা থেকে ছেড়ে আসা বি এম লাইন চট্র মেট্রো-ব ১১-১২৯৪ নং পরিবহন ও বরিশাল থেকে ছেড়ে আসা ট্রাক ঢাকা মেট্রো উ ১২-১৫৫২ এর মুখোমুখী সংঘর্ষ হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো চালক, হেল্পার ও যাত্রিরা। ’
স্থানীয়রা জানিয়েছে- উজিরপুর উপজেলার বামরাইল-ইচলাদির বিভিন্ন স্থানে প্রায়ই ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বহু মানুষ নিহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। সড়ক দুর্ঘটনায় আর কত মানুষকে প্রান দিতে হবে প্রশ্ন জনমনে।
















