সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

গৌরনদীতে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের গৌরনদীতে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন সুমন হাওলাদার (৩৫) নামের আরেক চাচাতো ভাই। ঘটনাটি গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার। নিহত সুমন ওই গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে। সে বিল্বগ্রাম বাজারের ইলেকট্রিক মেকার ছিলো।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, বসতবাড়ির পুকুর থেকে পানি নামানো নিয়ে শুক্রবার সকালে একই বাড়ির চাচাতো ভাই জাফর হাওলাদার, হেলাল হাওলাদার ও ইদ্রিস হাওলাদারের সাথে বিরোধ হয় সুমনের। একপর্যায়ে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয় সুমন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার বিকেলে সুমনের অবস্থার অবনতি হলে কর্তরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে শনিবার রাত সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী এলাকায় মারা যায় সুমন। পরে লাশ নিয়ে গৌরনদী মডেল থানায় যায় নিহতের পরিবারের সদস্যরা।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন

আপডেট সময় : ০২:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২