সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় গৃহবধূ বিষপানে আত্মহত্যা প্রবঞ্চনার অভিযোগ স্বামী শশুর শাশুড়ীর বিরুদ্ধে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় সুপ্রিয়া মণ্ডল নামে এক গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ উঠেছে। আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত সুপ্রিয়ার শশুর বাড়ির লোকজন। তবে কিভাবে ওই গৃহবধূ মারা গেছেন তা জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুপ্রিয়া মণ্ডল আগৈলঝাড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের সঞ্জয় মন্ডল এর মেয়ে । এ বিষয়ে নিহতের বাবা সঞ্জয় মন্ডল জানান এক বছর আগে সুফিয়া মন্ডলকে প্রেমের ফাঁদে ফেলে কোদালধোয়া গ্রামের বিভূতি হালদারের পুত্র সৌমিক হালদার বিবাহ করেন বিবাহর পর থেকে সৌমিক হালদার তার বাবা বিভূতি হালদার এবং তার মা সুচিত্রা হালদার যৌতুকের জন্য অত্যাচার করতেন । গৃহবধূ সুপ্রিয়া মণ্ডল অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়িতে এসে বিষপান করে আত্মহত্যা করেন ।


























