সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক ‍॥ “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগান নিয়ে বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি এবং রোড শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এবং বিকালে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এছাড়া সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, বিআরটিএ বরিশাল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এন ডি শাহ্ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক-বীর প্রতীকসহ বাস মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিবৃন্দ জাতীয় নিরাপদ সড়ক দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পাশাপাশি নিরাপদ সড়ক বাস্তবায়নে সড়ক আইন মেনে চলার আহ্বান জানান অতিথিবৃন্দ।

এর আগে দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিআরটিএ’র আয়োজনে বিকেল সাড়ে ৩ টায় নগরীর নথুল্লাবাদ বাস র্টামিনালে এবং বিকাল সাড়ে ৪টায় রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় রোড শো অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

আপডেট সময় : ১২:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২