সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে কারাগারে বিশ্ববিদ্যালয় ছাত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁওয়ে অন্যের হয়ে নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন সুমন দেবনাথ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (২২ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষা চলাকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত সুমন দেবনাথ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় তিনি ইউনুস আলী নামে এক চাকরিপ্রার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে সুমনের আচরণে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষকের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য ও আবেদনপত্রের তথ্যের মধ্যে গরমিল পাওয়া যায়। একপর্যায়ে সুমন অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করেন। হাজিরা তালিকার তথ্য, প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে দেখা যায়, সুমন ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি দিচ্ছিলেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র মনিটরিংয়ের দায়িত্বে থাকা রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমন দেবনাথ চুক্তিতে নিয়োগ পরীক্ষা দিতে এখানে এসেছিলেন। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে তিনি পরীক্ষার্থীর নাম-ঠিকানা ঠিক রেখে প্রবেশপত্রের ছবি পরিবর্তন করেছিলেন। আসল পরীক্ষার্থীর আবেদনপত্র, প্রবেশপত্রসহ অন্যান্য কাগজ যাচাই করে নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে কারাগারে বিশ্ববিদ্যালয় ছাত্র

আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২