সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাউফলে ডেকে এনে শিক্ষককে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পটুয়াখালীর বাউফলে নাসির উদ্দিন হাওলাদার (৫০) নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে জখম করেছেন উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির দেওয়ান ও তার সহযোগীরা। শুক্রবার বেলা ১১টার দিকে ডেকে এনে উপজেলার ধূলিয়া এনকে স্কুলের পাশে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত শিক্ষক নাসির উদ্দিন হাওলাদারকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধুলিয়া ইউনিয়নের মধ্য চাঁদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার বলেন, ধূলিয়া ইউনিয়নের বাসুদেবপাশা মৌজায় আমাদের পৈতৃক জমিতে শ্রমিকদের দিয়ে বাঁধ দেওয়ার কাজ করছিলাম।

তখন চেয়ারম্যান সাহেব তার লোকজন পাঠিয়ে আমাদের ধূলিয়া এনকে স্কুল ঘাটে ধরে নিয়ে আসেন। এরপর কোনো কথা না বলেই চেয়ারম্যান হুমায়ূন কবির এবং তার ভাইয়ের ছেলেরা আমাকে এলোপাতাড়িভাবে চড়, লাথি, ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে ধূলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির দেওয়ান বলেন, চর বাসুদেব পাশা মৌজায় তরমুজ চাষের জন্য বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে আমরা ৭০ একর জমি এক বছরের জন্য ভাড়া নিয়েছি।

সেই জমিতে কাজ করার সময় ওই শিক্ষক বাধা দিলে তার সঙ্গে আমার ভাই এবং ভাইয়ের ছেলের তর্ক-বিতর্ক হয়। তখন আমার ভাই হেমায়েতকে (৩৫) পিটিয়ে আহত করে নাসির উদ্দিনের লোকজন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত করি। আমার ও আমার ভাইয়ের ছেলেদের সম্পর্কে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউফলে ডেকে এনে শিক্ষককে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২