সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

নড়িয়ায় গ্যাস কূপ খনন শুরু নভেম্বরে, বসানো হয়েছে ‘রিগ মাস্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
২০১৪-১৫ অর্থবছরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি থেকে খুলনা পর্যন্ত বিশাল এলাকাজুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন সমীক্ষা (টুডি সিসমিক জরিপ) করা হয়। ওই জরিপে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে সন্ধান মেলে প্রাকৃতিক গ্যাসের। এরপর সেই গ্রামে কূপ খননের জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা চালায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

অবশেষে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই শরীয়তপুরে ১ নম্বর গ্যাস কূপ খনন শুরু হচ্ছে। এরই মধ্যে ‘রিগ মাস্ট’ (রিগের সবচেয়ে ওপরের ভারি অংশ) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

বাপেক্স ও শরীয়তপুর জেলা প্রশাসন সূত্র জানায়, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৯৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের কাজ চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। অনুসন্ধান কূপ খনন করার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে ৬ দশমিক ৪৯ একর জমি হুকুম দখল নেওয়া হয়েছে। ওই জমিতে থাকা ফসলের দুই বছরের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

সম্প্রতি দিনারা গ্রামে গিয়ে দেখা যায়, পাঁচ একর জমিতে টাঙানো হয়েছে গ্যাস অনুসন্ধান কূপ খননের নিশানা। ফসলি জমির চারদিক পাইলিং করে বালু ফেলে ভরাট করা হয়েছে। প্রকল্প এলাকায় ভারী যন্ত্রপাতি আনা-নেওয়া কাজের জন্য নির্মাণ করা হয়েছে সড়ক ও কালভার্ট।

নিজেদের পূর্বসূরির জমি গেলেও গ্যাস অনুসন্ধানের খবরে উচ্ছ্বসিত দিনারাবাসী। তারা বলছেন, গ্যাসের অনুসন্ধানে সফলতা মিললে নির্মাণ হবে কলকারখানা। গ্রাম পাবে নগরায়নের ছোঁয়া, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।

শরীয়তপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা) খান সালমান হাবিব জাগো নিউজকে বলেন, গ্যাস অনুসন্ধান করতে দুই বছরের জন্য ৬ দশমিক ৪৯ একর জমির হুকুম দখল নেওয়া হয়েছে। দুই বছরের ফসলের ক্ষতিপূরণ বাবদ ২৫ লাখ ১৮ হাজার ৫৫৬ টাকা জমির মালিকদের দেওয়া হচ্ছে। যদি এর মজুত বেশি থাকে তাহলে বাপেক্স উৎপাদন ক্ষেত্র স্থাপন করবে।

এ বিষয়ে বাপেক্স মহাপরিচালক ও শরীয়তপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প-১–এর প্রকল্প পরিচালক (পিডি) মো. তোফায়েল উদ্দিন সিকদার জাগো নিউজকে বলেন, শরীয়তপুর ১ নম্বর কূপ খননের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স বৃহস্পতিবার (২০ অক্টোবর) সফলভাবে বিজয়-১০ রিগ মাস্ট স্থাপন করেছে। নভেম্বরের প্রথম দিকে শুরু হবে খননকাজ। খনন শেষে এ কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপরই সেখানে কূপ খননের সিদ্ধান্ত নেয় বাপেক্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়িয়ায় গ্যাস কূপ খনন শুরু নভেম্বরে, বসানো হয়েছে ‘রিগ মাস্ট

আপডেট সময় : ০৭:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২