সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বরিশালে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের সুন্দরবনে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) নতুন এ তথ্য দিয়েছে।

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। জিএফএস জানায়, ইতোমধ্যে বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘সিত্রাং’। এটি বাংলাদেশের খুলনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। যদিও এখন পর্যন্ত সুন্দরবন হয়ে খুলনা বিভাগ দিয়ে অতিক্রম করার পথ দেখা যাচ্ছে। ওই অঞ্চলে আঘাত হানলে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া বিভাগ সূত্র জানায়, তবে ঘূর্ণিঝড়টির পথ কিছুটা পূর্বদিকে সরে যায়। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগে আঘাত হানলে ‘সিত্রাং’-এর গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং

আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২