সংবাদ শিরোনাম ::
নলছিটিতে বাসের ধাক্কায় ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ৯৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় বরিশাল – পটুয়াখালী মহাসড়কের চৌমাথা নামক স্থানে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এক ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। দপদপিয়া চৌমাথা এলাকায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার তুষার কান্তি দাস’র ছেলে অসীম কুমারদাস (৪৭)।নিহত অসীম কুমার দাস র্যাগস ফার্মাসিউটিক্যালস কোম্পানির বরিশাল বিভাগের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার পর প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান,আজ দুপুরে নলছিটির দপদপিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
















