সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইউপি সদস্যের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
শেরপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ ওঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১৫ অক্টোবর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।

রোববার (১৬ অক্টোবর) জেলা সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আরিফুল ইসলাম আরিফ (৩৩)। তিনি সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং পাকুড়িয়া খামারপাড়া এলাকার মো. আলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী ও জনপ্রতিনিধি হওয়ার সুবাদে ইউপি সদস্য আরিফ ওই কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তার ওপর আরিফের কুনজর পড়ে। বিষয়টি কিশোরী তার বাবা-মাকে জানায়। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে আরিফ গোপনে ওই বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে ইউপি সদস্য আরিফের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ধর্ষণের সহযোগী হিসেবে মো. চাঁন মিয়া নামের আরও একজনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের জোরালো অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি সদস্যের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২