সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বানারীপাড়ায় প্রবাসীর বসত বিল্ডিংসহ বাড়ি জবর দখলের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মাদারকাঠি গ্রামে এক কুয়েত প্রবাসীর বসতবিল্ডিংসহ সম্পত্তি জবর দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কুয়েত প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী মোসাঃ রেকসোনা বেগম বাদী হয়ে উপজেলার চাখার গ্রামের জামাল সরদার (৩৫),উত্তর ধারালিয়া গ্রামের আব্দুর রহিম (৫০),মাদারকাঠি গ্রামের জাহিদ হোসেন (২০) ও রোকসনা (৪৫) এবং উত্তর ধারালিয়া গ্রামের মোসাঃ মেহেনারা বেগমকে (৫০) সুনির্দিষ্ট ও ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন। বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকের নির্দেশে বুধবার রাতে থানায় এ মামলা রুজু করা হয়। মামলা সূত্রে জানা গেছে,উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামে কুয়েত প্রবাসী হুমায়ুন কবির তার স্ত্রীর নামে ক্রয়কৃত ৬ শতক সম্পত্তিতে সম্প্রতি বাউন্ডারী ওয়ালসহ একতলা বসত বিল্ডিং নির্মাণ করেন। নির্মাণকাজ শুরুর সময় আসামীরা বাদীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত ওই টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১ অক্টোবর ভোর রাত ৪টার দিকে আসামীরা বাড়ির ফটক ও বসতবিল্ডিংয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৫০ বস্তা সিমেন্ট ও ২ টন লোহার রডসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী লুট করার পাশাপাশি কয়েকজন নারী সদসদ্যের বসতবিল্ডিংয়ের মধ্যে রেখে বাড়িটি জবর দখল করে রাখে। এসময় তাদেরকে বাধা দেওয়ায় বাদী মারধর করা হয়। সেই থেকে বসতবিল্ডিংসহ প্রবাসী হুমায়ুন কবিরের নির্মানাধিন বাড়িটি কয়েকজন নারী সদস্যদের সহায়তায় আসামীরা জবর দখল করে রেখেছে। বিল্ডিংসহ সম্পত্তি জবর দখলে নারী সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। মিথ্যা নারী নির্যাতন মামলার শিকার হওয়ার আশংকায় সেখানে কেউ প্রবেশ করতে পারছেন না। এদিকে বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ করে রাখায় ও ভিতর থেকে কেউ সারা না দেওয়ায় এ ব্যপারে সেখানে অবস্থানরত ওই নারীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন,আদালতের নির্দেশে থানায় মামলা রুজু করা হয়েছে। এখন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রবাসীর বসত বিল্ডিংসহ বাড়ি জবর দখলের অভিযোগ

আপডেট সময় : ০২:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২