বরিশালে এমপি পঙ্কজের কোটি টাকার কাজে নিস্ক্রিয় বিএনপি সম্পাদক দিপেন
- আপডেট সময় : ০৮:০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ দেশব্যাপি সরকার বিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিএনপি বিরোধীদলীয় নেতা-কর্মীরা একাধিক হামলা-মামলার স্বিকারে জর্জরিত হয়েও মাঠে দলের কাজ করে যাচ্ছে।
অপরদিকে বিএনপির শীর্ষস্থানীয় সাধারন সম্পাদকের পদে থেকেও আজ পর্যন্ত হামলা-মামলার স্বিকার হয়নি নিজ ৪ ভাই সরাসরি সরকারদলীয় রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকার কারনে। অন্যদিকে দলীয় নেতা কর্মীরা একাধিক হামলা-মামলার স্বিকার হয়ে খেটেছে একাধিকবার জেল।
মেহেন্দিগঞ্জে নামকে ওয়াস্তে বিএনপি নামের দল থাকবে থাকবে না সরকারী বিরোধী কোন রাজনৈতিক কর্মসূচি। নিজ ৪ ভাই ও বোন পুত্রদের সামনে রেখে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার নেশায় সরকারদলীয় স্থানীয় সংসদের মাধ্যমে প্রায় কোটি টাকার মত কাজ ভাগিয়ে নিয়ে সেই কাজে সময় দিতে গিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন অনেক সরকার বিরোধী কর্মসূচিতে ছিলেন অনুপস্থিত বলেও দলীয়ভাবে রয়েছে নেতা-কর্মীদের অনেক রয়েছে ক্ষোভ।
স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে বরিশালের মেহেন্দিগঞ্জ- হিজলা (৪)আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদকে এলাকায় প্রবেশে পতিহত করা সহ মিডনাইট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নিরবতা পালনে অঙ্গিকার বন্ধ হয়ে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেব নাথের সুপারিশের মাধ্যমে মেহেন্দিগঞ্জ উপজেলার ৩নং চর একরিয়া (ইউপি) দাদপুর খাল পূর্ণখনন প্রকল্পের ৩০ লক্ষাধিক টাকার কাজ সহ প্রায় কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নিস্ক্রিয় সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেনের বিরুদ্ধে।
বিএনপি সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন যে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের কাজ থেকে সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে নিরবতা পালন করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার অর্থনৈতিক সুবিদা ভোগ করেছে তা সয়ং পঙ্কজ দেব নাথ গত ২৮ই আগস্ট মাসের এক শোক সভায় প্রকাশ্য দিপেনের সুবিদা নেওয়া তথ্য প্রকাশ করেন।
এছাড়া সাবেক সংসদ ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদকে এলাকায় প্রবেশে বাধা প্রদান ও প্রতিহত করার জন্য পঙ্কজ দেবনাথ ১০ লক্ষা টাকা পুরস্কারের ঘোষনা করেন।
এদিকে বরিশাল জেলা মৎস্য ভবনে খোজ নিতে গেলে দিপেনের সুবিদা নেওয়ার থলের বিড়াল বেড় হয়ে আসে। কাগজ-কলমে দেখা যায় উপজেলার ৩নং চড় একরিয়া ইউপি এলাকার দাদপুর খাল পূর্ণখনন প্রকল্পের কাজটি পঙ্কজের সুপারিশে ৩০ লক্ষাধিক টাকার কাজটি দিপেনকে দেওয়ার জন্য বলা হয়েছে।
যা পরবর্তীতে (এলসিএস) কমিটির ৫ সদস্য বিশিষ্ট কমিটির ১নং সদস্য দিপেনের আপন বোন পুত্র শামীম আহমেদ এর মাধ্যমে উক্ত কাজটির ভাগিয়ে নেয়।
স্থানীয় সংসদ পঙ্কজ দেবনাথের একথা স্থানীয় বিএনপি দলীয় অন্যসকল নেতা কর্মীদের মাঝে ছড়িয়ে পড়ায় তারা দিপেনের বিরুদ্ধে লড়ে চড়ে উঠে।
আরো জানা গেছে এব্যাপারে স্থানীয় ক্ষুব্দ নেতা কর্মীরা বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড, বিলকিস জাহান শিরীনের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছে।
এমনকি স্থানীয় নেতৃবৃন্দ কেন্দে বিভাগীয় টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টুর কাছে মৌখিকভাবে অভিযোগ করার পর তাদেরকে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছে লিখিত আকারে অভিযোগ দেওয়ার কথা বলেন।
এব্যাপারে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস জাহান শিরিনের মোবাইল ওয়েটিং পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
















