সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে আদিবাসী কিশোরীকে ধর্ষণ গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আর মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে এক আদিবাসী কিশোরী (১৮) ধর্ষণের শিকার হয়েছে।ধর্ষণের অভিযোগে মোঃ নূর ইসলাম উজ্জল(২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।ওই যুবক উপজেলার বেলওয়া,ছয়ঘাটি গ্রামের আজিজার রহমানের ছেলে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বেলওয়া ছয়ঘট্টি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজু করেছেন।

মামলা সূত্রে জানা যায়,ধর্ষণের শিকার ওই কিশোরী ভোটার হওয়ার জন্য ঢাকা থেকে ওই দিন মঙ্গলবার সকাল নয় টায় নিজ গ্রামে আসে।পরে ভোটার হওয়ার জন্য দুপুরে ২নং পালশা ইউনিয়ন পরিষদের দিকে রওনা দেয়। পথিমধ্যে দুই জন দুর্বৃত্ত ফাঁকা রাস্তায় একা পেয়ে ওই কিশোরীকে মুখ বেঁধে রাস্তার পাশে ধানের জমিতে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। ওই কিশোরী বাড়িতে এসে তার মাকে ঘটনা জানালে পরে তা এলাকায় জানাজানি হয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান,ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।আজ তাকে শারিরিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।দুই জনের নাম উল্লেখ করে তার মা একটি মামলা রুজু করেছেন।ঘটনার সাথে জড়িত এক জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।অন্যজনকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে আদিবাসী কিশোরীকে ধর্ষণ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৫:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২