কাজিপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক
- আপডেট সময় : ০৪:৩২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ৯৪ বার পড়া হয়েছে

মোঃ আজিজুল হক (সিরাজগঞ্জ প্রতিনিধি):
সিরাজগঞ্জের কাজিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক-কারবারীকে আটক করেছে পুলিশ।
রোববার( ৯ অক্টোবর) বিকেলে কাজিপুর পৌরসভার বিয়াড়া চরপাড়া ও উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক আসামি উপজেলার বিয়াড়া চরপাড়া গ্রামের মৃত মনছের আলী আকন্দের ছেলে আব্দুল মজিদ (৪২) ও চরভানুডাঙ্গা মধ্যপাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে আকাশ আহম্মেদ (১৯)।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আটক আসামিরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কাজিপুরসহ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। আটক আসামিদের বিরূদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
















