সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ঘোড়াঘাটে ভোটার তালিকায় যুক্ত হতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আর মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর আওতায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শুরু হয়েছে ভোটার নিবন্ধন কার্যক্রম।

বুহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে ঘোড়াঘাট পৌরসভা কার্যালয়ে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করে নির্বাচন কমিশন। প্রথম দিনে পৌরসভার ১ থেকে ৫ নং ওয়ার্ডের নতুন ভোটাররা রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে।

দুপুরে এই কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক। প্রথম দিনে পৌরসভা কার্যালয়ে ভোটার তালিকায় যুক্ত হতে আসা প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এসব প্রার্থীদের মধ্যে অধিকাংশই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী।

উপজেলা নির্বাচন কার্যালয় গত মাসের ২৫ তারিখে রেজিস্ট্রেশনের সময়সূচি ঘোষণা করে। এই উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলবে এই কার্যক্রম। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ঘোড়াঘাট উপজেলায় চলবে এই নিবন্ধন কার্যক্রম। এর আগে নির্বাচন কমিশন থেকে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক বলে, তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২ দিন করে ৮ দিন এবং আরেকটি ইউনিয়নে ১ দিন সহ মোট ১০ দিন রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। আমরা তারিখ ও স্থান নোটিশের মাধ্যমে সকলকে জানিয়ে দিয়েছি। নির্দিষ্ট তারিখে যারা ভোটার রেজিস্ট্রেশন করতে পারবে না, তারা আগামী ১৬ অক্টোবর রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ভোটার তালিকায় যুক্ত হতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি

আপডেট সময় : ০৮:৩৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২