সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে জোরপূর্বক গরু বিক্রি করায় ্অভিমানে স্ত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৩৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহাতাব উদ্দিন আর মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)

সংসারের অভাব মেটাতে বাড়িতে পালন করা একটি গরু বিক্রির সিদ্ধান্ত নেয় স্বামী হলাল উদ্দিন মন্ডল।
।এতে রাজি ছিল না স্ত্রী। এক পর্যায়ে জোরপূর্বক স্বামী হলাল আলী মন্ডল গরুটি বিক্রি করে দেয়। সেই রাগে ্অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন স্ত্রী আকলিমা বেগম (২৬)।

শনিবার (৮ অক্টোবর) গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বানিয়াল গ্রামে এই ঘটে। নিহত ওই নারী হলেন আকলিমা বেগম (২৬) উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের বানিয়াল গ্রামের হেলাল উদ্দিন মন্ডলের স্ত্রী।

খবর পেয়ে রবিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। উভয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, গত প্রায় দশ বছর আগে বিয়ে হয় আকলিমা ও হেলালের। হেলাল বাড়ির পাশে একটি পুকুরে নৈশ্য প্রহরী হিসেবে কাজ করেন। স্ত্রীর অনিচ্ছা থাকার পরেও গতকাল শনিবার (৮ অক্টোবর) বিকেলে স্বামী হেলাল বাড়িতে থাকা গরুটি বিক্রি করে দেন।

এ নিয়ে সন্ধার পর মনের ক্ষোভে বাড়িতে থাকা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খায় স্ত্রী আকলিমা। মধ্যরাতে হেলাল বাড়িতে এসে দেখে তার স্ত্রী বমি করেছে এবং অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে।

পরে তারা আকলিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুরে যাবার পথে অ্যাম্বুলেন্সেই আকলিমা মারা যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, রবিবার সকালে নিহতের পরিবারের পক্ষ মারা যাওয়ার ঘটনা থানায় জানায়। আমরা সাথে সাথে নিহতের ওই নারীর বাড়িতে যাই। নিহত আকলিমা বেগমের বাবা ও স্বামীর বাড়ির পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তাই ময়না তদন্ত ছাড়াই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। নিহতের বাবা সামছুদ্দিন মন্ডল থানায় এসে একটি অপমৃত্যুর মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে জোরপূর্বক গরু বিক্রি করায় ্অভিমানে স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২