সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হজে বয়সের সীমা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনার সময় হজ পালনের ক্ষেত্রে বয়সের যে সীমা নির্ধারণ করা হয়েছিল তা আর থাকছে না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেছেন, হজে ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ হজে যেতে পারবেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি এমন মন্তব্য করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে এবার বাংলাদেশের পূর্ণ কোটার হজযাত্রীরা সৌদি আরবে হজে যেতে পারবেন।

আগামী হজ কেমন হবে এমন প্রশ্নে ফরিদুল হক বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের যতটুকু অনানুষ্ঠানিক কথা হয়েছে, এবার হয়তো রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকুই পাব।

সাধারণত প্রতি বছর ২০ থেকে ২৫ লাখ মানুষ হজ পালনের অনুমতি পান। করোনা মহামারি শুরু হলে দুই বছর হজে কড়াকড়ি আরোপ করে সৌদি সরকার।

২০২০ সালে সৌদি আরবে বাসকারী মাত্র এক হাজার মানুষ পেয়েছিল হজের অনুমতি। সংক্রমণ কিছুটা কমে আসায় ২০২১ সালে হজ পালনের অনুমতি পেয়েছিলেন মাত্র ৬০ হাজার মুসলিম। করোনা মহামারি কমে আসায় এবার বিশ্বের ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। এক্ষেত্রে যারা করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন কেবল তাদেরই অনুমতি দেওয়া হয়।

এছাড়া হজ পালনের জন্য ইচ্ছুক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে থাকার শর্ত দেওয়া হয়। অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজ করার সুযোগ পাননি। করোনা মহামারি অনেকটা কমে আসায় এবার বয়সের সীমা থাকবে না বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক।

প্রতিমন্ত্রী বলেন, আর ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টি এবার নাও থাকতে পারে। বিষয়টি আমরা এরই মধ্যে তাদের কাছ থেকে জানতে পেরেছি।

ফরিদুল হক বলেন, গত বছর ১০ হাজার (৬৫ বছরের বেশি বয়সী) মুসল্লি হজে যেতে পারেননি। এর মধ্যে ৭ হাজার রিপ্লেস করেছেন। আর বাকি ৩ হাজার আমরা ইচ্ছামতো…যিনি গেছেন তাকে ব্যবস্থা করে দিতে পেরেছি। আগামী বছর এ সিস্টেম চালু হলে কারও কোনো আবদার রক্ষা করার সুযোগ আমাদের থাকবে না। তখন পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। আমাদের জন্য সেটা ভালো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হজে বয়সের সীমা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২