সংবাদ শিরোনাম ::
বরিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ১১৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে গৌরনদী থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
মাহবুবুল ইসলাম জানান, ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।
















