সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

টানা ১০ দিন ছুটির ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধিঃ টানা ১০ দিন ছুটির ফাঁদে পড়লো বাংলাবান্ধা স্থলবন্দর। হিন্দুধর্মাবলীদের শারদীয় দুর্গাপূজা ও মুসলিমদের ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক ছুটি সব মিলে বাংলাবান্ধা স্থলবন্দর ১০ দিন বন্ধ থাকবে। এসময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা শুল্ক স্টেশন ও স্থলবন্দর এবং ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকরা যৌথ ভাবে এ সিদ্ধান্ত নেন। আগামী ১০ অক্টোবর থেকে আবার স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
জানা গেছে, হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ থেকে ৬ অক্টোবর ৬ দিন ফুলবাড়ি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের ব্যবসায়ীরা। শুক্রবার ও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি হলেও শুল্ক স্টেশন ও স্থলবন্দর শনিবার খোলা থাকে। আগামী রোববার ৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে ব্যবসায়ীরা ৮ ও ৯ অক্টোবর ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এসব মিলেই বাংলাবান্ধা স্থলবন্দর ১০ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
ফুলবাড়ি এক্সপোর্টারস এন্ড ইনপোর্টার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স ওনার অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক ৬ দিন বন্দরের কার্যক্রম বন্ধে চিঠি উভয় দেশের শুল্ক স্টেশন কর্মকর্তা, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের মধ্যে চালাচালি হয়ে গেছে।
সিএন্ডএফ এজেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ফুলবাড়ি স্থলবন্দরের ব্যবসায়ীদের চিঠি ইতোমধ্যে আমরা হাতে পেয়েছি। যেহেতু দু-দেশেই ধর্মীয় উৎসব রয়েছে এবং সাপ্তাহিক ছুটিও রয়েছে তাই স্থলবন্দরটির আমাদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, দুর্গাপূজা ও ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আমাদের বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমাদানি- রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন জানান, দু-দেশের ব্যবাসায়ীরা আলোচনা করে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত উভয় দেশের স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১০ অক্টোবর থেকে বন্দরের কর্যক্রম স্বাভাবিক ভাবে চালু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টানা ১০ দিন ছুটির ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর

আপডেট সময় : ০৯:১৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২