বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
- আপডেট সময় : ০১:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ৭২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃ মাদার অব হিউম্যানিটি, গনতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় দোয়া মোনাজাত পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মাস্টার, সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, মোঃ হাসানুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আকন, সদস্য মোঃ গোলাম কিবরিয়া প্রমূখ।
















